Logo
Logo
×

রাজনীতি

বিএনপিতে যোগ দিল জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম

বিএনপিতে যোগ দিল জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

ছবি: যুগান্তর

গাজীপুরের টঙ্গীতে জাতীয় পার্টির (জিএম কাদের) বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী টিএন্ডটি বাজার এলাকায় যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন সরকার তাদের বরণ করে নেন।

এদের মধ্যে টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি সালাহউদ্দিন, মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন, গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহসভাপতি জানে আলম টিপু, সহসভাপতি জুলহাস উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু, পূর্ব থানা জাতীয় পার্টির নেতা বিমল বিশ্বাস, আশ্রাফুল আলম রশিদ, দুলাল হোসেন, ওয়ার্ড জাতীয় পার্টির নেতা শাহ আলম জমাদার, আক্কাস আলী, সায়েম শিকদার, সিদ্দিকুর রহমান, শাহজাহান মিয়া, খোরশেদ আলম, আসমা আক্তারসহ শতাধিক নেতাকর্মী যোগদান করেন।

বিএনপিতে যোগদানকারীরা জানান, গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনিকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আমরা জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছি।  আমরা এখন থেকে ধানের শীষের প্রার্থীর জন্য কাঁধে কাধ মিলিয়ে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মোমেন, লিয়াকত আলী, নূর মোহাম্মদ, সরাফত হোসেন, জসিম উদ্দিন বাট, দুলাল হোসেন, মোহাম্মদ আলী, কামাল হোসেন বুলু, কাজী দাউদ প্রমুখ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম