ইনকিলাব মঞ্চের জাবেরের ওপর হামলার প্রতিবাদ তাসনিম জারার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন ডা. তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ঢাকা-৯ আসনের এই স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ঘটনাটিকে অত্যন্ত ন্যাক্কারজনক বলে অভিহিত করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ফেরিফায়েড আইডিতে এক পোস্টে ডা. জারা লেখেন, ‘ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জুলাই বিপ্লবের নায়কদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকার ও আগামী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। শহীদ শরীফ ওসমান হাদির বিচার প্রক্রিয়ায় ধীরগতি অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা নিয়ে সন্দেহের জন্ম দিয়েছে।’
তিনি আরো লেখেন, ‘জাবেরের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বিপ্লবীদের রক্ত ও ত্যাগ যেন বৃথা না যায়।’
একই সঙ্গে তিনি ইনকিলাব মঞ্চের ন্যায্য সব দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান।

