Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ-৩

যে তিন অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম

যে তিন অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

স্বতন্ত্র প্রার্থী সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম (ঘোড়া প্রতীক) ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র গিয়ে ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, জাল ভোট প্রয়োগ ও কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে সাংবাদিকদের কাছে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

একই সময় তিনি এ আসনে পুনরায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন।

তিনি এ আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের উচ্ছৃঙ্খল  নেতাকর্মীদের বিরুদ্ধে তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, জাল ভোট প্রয়োগ ও কেন্দ্রে কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন। পরে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন ও নতুন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম