বগুড়ায় তারেক রহমানের আসনসহ সবগুলোতে ধানের শীষের জয় জয়কার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার সাতটি আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ ধানের শীষের প্রার্থীদের জয় জয়কার। প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে তারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও সহকারী রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইবনে আবুল ফজল বৃহস্পতিবার রাতে গণনা শেষে এসব তথ্য দিয়েছেন।
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১৫০টি কেন্দ্রে দুই লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সদর শাখার আমির আবিদুর রহমান সোহেল পেয়েছেন, ৯৭ হাজার ৬২৬ ভোট।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ১২৭টি কেন্দ্রের সকল ফলাফল পাওয়া গেছে। এখানে বিএনপির ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলাম পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৮৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার মো. শাহাবুদ্দিন পেয়েছেন, ৫৬ হাজার ৯৩৩ ভোট।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মীর শাহে আলম ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। ১১৪টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ১৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন, ৯২ হাজার ৪৩২ ভোট।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে বিএনপি প্রার্থী আবদুল মহিত তালুকদার ১১৮ কেন্দ্রে এক লাখ ২৮ হাজার ৭০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ন প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ পেয়েছেন এক লাখ আট হাজার ৯৬৭ ভোট।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট কেন্দ্র ১১৪টি। এর মধ্যে সবগুলোর ফলাফল পাওয়া গেছে। এখানে বিএনপির ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন এক লাখ ৫৪ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার মোস্তফা ফয়সাল পেয়েছেন, এক লাখ আট হাজার ১৯১ ভোট।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষের গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৮৮টি কেন্দ্রে তিনি পেয়েছেন দুই লাখ ১৫ হাজার ৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার দবিবুর রহমান পেয়েছেন এক লাখ নয় হাজার ৬৯৬ ভোট।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ১৭৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এখানে বিএনপির ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টন পেয়েছেন, দুই লাখ ৬২ হাজার ৫০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার গোলাম রব্বানী পেয়েছেন, এক লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।
