Logo
Logo
×

রাজনীতি

যশোর–১

শার্শায় জয়ী জামায়াতের প্রার্থী মাওলানা আজিজুর রহমান

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ এএম

শার্শায় জয়ী জামায়াতের প্রার্থী মাওলানা আজিজুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–১ (শার্শা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ২৫ হাজার ৩৪৬ ভোটের ব্যবধানে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন।  দাঁড়িপাল্লা প্রতীকে আজিজুর রহমান পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ২৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯২ হাজার ৯০৯ ভোট। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮০৭ জন, নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮২৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। ১২ ফেব্রুয়ারি ১০২টি ভোটকেন্দ্রের ৫৭৭টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনী দায়িত্ব পালন করেন ১ হাজার ৮৩৩ জন কর্মকর্তা ও কর্মচারী।

ভোটের আগে থেকেই এ আসনে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছিল। প্রচার–প্রচারণার স্বাভাবিক প্রতিযোগিতা ছাপিয়ে আলোচনায় আসে বোমা আতঙ্ক, সহিংসতার শঙ্কা, পাল্টাপাল্টি অভিযোগ। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপত্তা বিবেচনায় ১০২টি কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

এই ফলাফলকে কেন্দ্র করে শার্শার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। একদিকে বিজয়ী প্রার্থীর সমর্থকদের উচ্ছ্বাস, অন্যদিকে পরাজিত পক্ষের মধ্যে রয়েছে হতাশা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম