Logo
Logo
×

রাজনীতি

নেত্রকোনা-৫ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফা বিজয়ী

Icon

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ এএম

নেত্রকোনা-৫ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফা বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাছুম মোস্তফা বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় পূর্বধলা হেল্পলাইন ফেসবুক লাইভে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান এ তথ্য জানান।

বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে সর্বমোট ৮২টি ভোট কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রের ফলাফল গণনা শেষে দাঁড়িপাল্লা প্রতীকে মাছুম মোস্তফা পেয়েছেন ৮১ হাজার ২শ ৫২ ভোট। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু তাহের তালুকদার পেয়েছেন ৭৮ হাজার ৬শ ৭৯ ভোট।  হাতপাখা প্রতীকে মুফতি নুরুল ইসলাম হাকিমী ৩ হাজার ৩শ ২ ভোট পেয়েছেন।

তবে,কেন্দ্র পোস্টাল ব্যালট ফলাফল যুক্ত করে আগামীকাল সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ে ঘোষণা করা হবে।  মোট পোস্টাল ব্যালট বাকী রয়েছে ২৩৯৮ টি।  

উল্লেখ্য, গণনায় বাকী থাকা পোস্টাল ব্যালটের সম্পুর্ণ ভোট বিএনপির প্রার্থীর পক্ষে থাকলেও জামায়াতের প্রার্থীর ভোট অতিক্রম করতে পারবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম