Logo
Logo
×

রাজনীতি

খুলনার বকুল, হেলাল ও লবীকে ঘিরে মন্ত্রিসভায় স্থান পাওয়ার গুঞ্জন

সোশ্যাল মিডিয়ায় মন্ত্রিত্বের দাবি তৃণমূলের

Icon

নূর ইসলাম রকি, খুলনা

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম

খুলনার বকুল, হেলাল ও লবীকে ঘিরে মন্ত্রিসভায় স্থান পাওয়ার গুঞ্জন

খুলনা জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। এই জয়ের পর এখন জেলাজুড়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে- কে হচ্ছেন মন্ত্রিসভার সদস্য? আলোচনায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং বিসিবির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী আজগর লবী।

খুলনার সাধারণ মানুষ ও তৃণমূল বিএনপি কর্মীদের দাবি- এই তিন নেতার মধ্য থেকে অন্তত একজনকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হোক। বিশেষ করে স্বরাষ্ট্র, ক্রীড়া এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ে তাদের দেখতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালাচ্ছেন সমর্থকরা। তারা আশাবাদী দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতায় এসেছে।

এ অঞ্চলের উন্নয়নের জন্য মন্ত্রিপরিষদে অবশ্যই এর তিন নেতার প্রয়োজন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মন্ত্রিপরিষদ থেকে এখন অবধি কোনো নেতা ফোন পাননি।

তবে একটি সত্য জানিয়েছে, খুলনার যেকোনো একটা নেতাকে মন্ত্রী পরিষদের রাখা হতে পারে। কেন্দ্রীয় দুই নেতা রকিবুল ইসলাম বকুল ও আজিজুল বারী হেলাল এই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তারেক রহমানের আস্থাভাজন বকুল

খুলনা নগরীর দুটি আসনের একটি আসন দখল করেছে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা ও বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল জামায়াতে ইসলামীর মহানগর আমিরকে পরাজিত করে খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর- খান আলী) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

গত ২ ফেব্রুয়ারি নির্বাচনি জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসেন। জনসভা শেষে তিনি নগরীর খালিশপুর এলাকার বকুলের বাড়িতে দুপুরে মধ্যাহ্নভোজ করেন। যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। তিনি তারেক রহমানের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে অনেক আগে থেকেই পরিচিত।

২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন তারেক রহমানের কাছাকাছি থাকতেন রকিবুল ইসলাম বকুল। তিনি ২০১৮ সালে এই আসন থেকে নির্বাচন করেছিল। তার স্ত্রী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। রকিবুল ইসলাম বকুলকে অনেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে যাচ্ছেন। 

তৃণমূল থেকে উঠে আসা আজিজুল বারী হেলাল

খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও  ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। তিনি মোট তিনবার নির্বাচন করেছেন।

এবারই প্রথম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী। ২০০৮ সালে তিনি ঢাকার ১৮ আসন থেকেও আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনের বিরুদ্ধে নির্বাচন করেছিলেন। একাধিক গণমাধ্যমে আজিজুল বারী হেলালকে বন পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়  দেখতে যাচ্ছেন।

ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ আলী আজগর লবী

খুলনা-৫ (ডুমুরিয়া- ফুলতলা) আসনে নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি আলী আজগর লবি। তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে এ আসনে পরাজিত করে দেশের চমক লাগিয়ে দিয়েছেন। নির্বাচনে জয়লাভ করে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে তিনি তার বিষয়টি জানান, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি খুলনা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচনের কাজ শুরু করেন।

অথচ এর আগে তিনি খুলনা-২ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি রাজনীতিতে আমার সক্রিয় না থাকলেও জিয়া পরিবারের সঙ্গে তার অবস্থান শক্ত ছিল। খুলনার সাধারণ মানুষ তাকে ক্রীড়া মন্ত্রণালয় দেখতে চান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম