Logo
Logo
×

রাজনীতি

রিকশায় নগর ভ্রমণ নাহিদ-সারজিসের

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:৪১ পিএম

রিকশায় নগর ভ্রমণ নাহিদ-সারজিসের

নাহিদ ইসলাম ও সারজিস আলম

দলীয় ইফতার মাহফিলে যোগ দিতে সিলেট সফরে এসে রিকশায় চড়ে নগরীর ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ দুই নেতা নাহিদ ইসলাম ও সারজিস আলম।

বুধবার সিলেটে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সফরে তাদের সঙ্গে দলের আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

সিলেটে পৌঁছেই প্রটোকল এড়িয়ে রিকশা নিয়ে নগর ভ্রমণে বেরিয়ে পড়েন নাহিদ ও সারজিস। তারা নগরীর প্রতীকী স্থাপনাগুলোর মধ্যে ক্বিন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি এবং চাঁদনি ঘাটের সিঁড়িসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন।

রিকশায় ঘুরে বেড়ানোর মুহূর্তের ছবি সারজিস আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মন্তব্যে তাদের এই সরল সফরকে স্বাগত জানিয়ে অভিবাদন জানান।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে জানিয়েছেন, তিনি বুধবার রাতে হযরত শাহজালাল (রহ.) মাজারে তারাবিহর নামাজ আদায় করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ইফতার করেন এনসিপির নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম