Logo
Logo
×
   

রাজনীতি

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:২৯ পিএম

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা জনগণের প্রাপ্য।

বুধবার (১৮ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন।

এ সময় উপজেলার ১৭৫ জন অসহায় মানুষের মাঝে প্রত্যেককে নগদ ১ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন এটিএম আজহারুল ইসলাম।

তিনি বলেন, সরকারের সহায়তা বিতরণে প্রাপ্যতা নিশ্চিত করতে আমরা কাজ করছি এবং ভবিষ্যতেও এ অনুদান কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, সেক্রেটারি ইয়াকুব আলী, এমপির প্রতিনিধি আমিনুল ইসলাম, জামায়াতের যুব সংগঠনের সাধারণ সম্পাদক কাজী সামছুল হুদা, জিকরুল ইসলাম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .