Logo
Logo
×

রাজনীতি

‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:০৯ পিএম

‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস তার পরিবারের সঙ্গে ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার (৬ মে) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। 

এরপরই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে সেই খবর। তারই একটি ফটোকার্ড নিজের ফেসবুকে শেয়ার করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের সাবেক প্রতিদ্বন্দ্বী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। 

ছবির ক্যাপশনে পাটওয়ারী লিখেছেন, ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড।  

আরও পড়ুন
রিজার্ভ আরও বাড়ল

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়ার পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সেখান থেকে বর্তমানে তিনি চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন।

মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাতে শায়রুল কবির খান জানিয়েছেন, মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম