যুবদলের কেন্দ্রীয় কমিটির ‘সুপার সেভেন’-এ কারা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০২:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। ১৫১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদনের তথ্য বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন কমিটির শীর্ষ সাতটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ নেতাদের শীর্ষস্থানীয় পদগুলোতে আনা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় কমিটির ‘সুপার সেভেন’-এ রয়েছেন—
- সভাপতি: আবদুল মোনায়েম মুন্না
- সিনিয়র সহ-সভাপতি: রেজাউল কবীর পল
- সহ-সভাপতি: জিয়াউর রহমান জিয়া
- সহ-সভাপতি: কামাল আনোয়ার আহাম্মদ
- সাধারণ সম্পাদক: মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন
- ১ম যুগ্ম সাধারণ সম্পাদক: বিল্লাল হোসেন তারেক
- সাংগঠনিক সম্পাদক: মো. কামরুজ্জামান জুয়েল
- যুবদলের কমিটিতে ২৯ জনকে সহ সভাপতি করা হয়েছে। যুগ্ম সম্পাদক করা হয়েছে ২৯ জনকে। সহ সাধারণ সম্পাদক করা হয়েছে ২৩ জনকে। দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল ও যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়াকে। প্রচার সম্পাদক করা হয়েছে প্রচার সম্পাদক আল মেহেদী তালুকদারকে। কোষাধ্যক্ষ পদ দেওয়া হয়েছে কোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকনকে।

