Logo
Logo
×
   

রাজনীতি

আগামী দিনে চাঁদাবাজ দখলদারদের ভোট দেবেন না: সারজিস আলম

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৫৬ পিএম

আগামী দিনে চাঁদাবাজ দখলদারদের ভোট দেবেন না: সারজিস আলম

জুলাই পথযাত্রা শেষে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলম বলেছেন, আগামীর লড়াই হবে শাসক আর শাসিতের মধ্যে, ন্যায় ও অন্যায়ের লড়াই। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে।

তিনি বলেন, একপক্ষ দেশে নতুন করে চাঁদাবাজি ও দখলের রাজনীতি শুরু করেছে। এসব চাঁদাবাজি ও দখলের রাজনীতি করা দল ও মানুষকে আগামী দিনের সব নির্বাচনে ভোট দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। চাঁদাবাজ দখলদারদের ভোট দিবেন না।

শুক্রবার বিকালে জাতীয় নাগরিক পাটি এনসিপির জুলাই পথযাত্রা শেষে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন।

তিনি বলেন, বাবা-দাদা কোনো দল বা প্রার্থীকে ভোট দিয়েছে বলে আমাদেরও দিতে হবে- এমন কোনো কথা নেই। আমরা ন্যায় ইনসাফের পক্ষে থাকব, জুলুম অত্যাচারের বিপক্ষে থাকব। আমরা ভুল করলে আপনারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন আমরা মাথা পেতে নেব। আমাদের রাজমিস্ত্রির ছেলে হাসনাত আবদুল্লাহ যথাযথ যোগ্যতার সঙ্গে জাতীয় সংসদে দায়িত্ব পালন করছেন, তাই কাউকে ছোট ভাবার কোনো কারণ নেই। তাই কে কার ছেলে সেটা নয়, সৎ ও যোগ্য মানুষ দেখে ভোট দিতে হবে। খারাপ মানুষকে ভোট দিয়ে ভালো ফলাফল আশা করা বোকামি।

সারজিস আলম নাটোর পৌরসভা নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী দলের নাটোর জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফকে ভোট ও সহযোগিতা দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় তিনি দেশের সব মানুষকে দলমতের ঊর্ধ্বে উঠে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সমাবেশে এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মান্নাফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ, এসএম সাইফ মোস্তাফিজ, সানোয়ার তুষার প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .