Logo
Logo
×
   

রাজনীতি

হাসিনাকে নিয়ে ভারত সরকারও এক ধরনের চাপে আছে: আসিফ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম

হাসিনাকে নিয়ে ভারত সরকারও এক ধরনের চাপে আছে: আসিফ

ফাইল ছবি

গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারত সরকার এক ধরনের চাপে আছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ হোসেন সজীব ভুইয়া।

তিনি বলেছেন, ভারত সরকারের যারা দায়িত্বশীল আছেন, তাদের কাছ থেকে আমরা কয়েকবার শুনেছি, তাকে ভারতের মাটি থেকে রাজনৈতিক কার্যক্রম করতে দেওয়া হবে না। কিন্তু আলটিমেটলি আমরা দেখছি, তিনি ঠিকই করছেন। যদিও প্রথমে তার ফিজিক্যালি অ্যাপিয়ার হওয়ার কথা ছিল। পরে আমরা দেখলাম, তিনি অনলাইনে আসবেন। আবার দেখলাম, তাকে দেখা যাবে না, কিন্তু ভয়েস শোনা যাবে। তার মানে হচ্ছে, ভারত সরকারও এক ধরনের চাপে আছে। তিনি সেখানে ফ্রিলি হয়তো মুভ করতে পারছেন না।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্য আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আর কোনো দেশ তাকে সুযোগ দিচ্ছে না জানিয়ে আসিফ বলেন, আমরা এটাও শুনেছি, তারা পৃথিবীর আরও বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় না, কোনো দেশই সেভাবে তাকে সেই সুযোগটা দেবে। কারণ আপনারা জানেন, তিনি বাংলাদেশে ফাঁসির আসামি এবং প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করার অভিযোগ তার বিরুদ্ধে আছে। সেটা আইসিটি ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছে।

সবশেষে তিনি বলেন, এই ৫ আগস্টে ভারত সরকার শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। তার বিষয়ে আদালত যে রায় দিয়েছে, সেই রায় দ্রুত বাস্তবায়ন হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .