Logo
Logo
×
   

রাজনীতি

ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে বিএনপি আপস করবে না: আব্দুস সালাম এমপি

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:২৬ পিএম

ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে বিএনপি আপস করবে না: আব্দুস সালাম এমপি

বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম বলেন, বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে বিএনপি কখনো আপস করেনি। আগামী দিনে কোনো ফ্যাসিস্টদের সঙ্গে বিএনপি কোনো আপস করবে না। ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে বিএনপি আপস করবে না।

বৃহস্পতিবার বিকালে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নতুন কোর্টের সামনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .