Logo
Logo
×

চাকরি

নিয়োগ দিচ্ছে আগোরা, এইচএসসি পাশেই আবেদন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম

নিয়োগ দিচ্ছে আগোরা, এইচএসসি পাশেই আবেদন

সুপারশপ আগোরা লিমিটেড। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপারশপ আগোরা লিমিটেড। সুপারস্টোরটি সুপারভাইজার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ মার্চ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বীমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রার্থীকে ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আগোরা লিমিটেড

পদের নাম: সুপারভাইজার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ 

অন্যান্য যোগ্যতা: সুপার স্টোরে, রিটেল স্টোরে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

কর্মক্ষেত্র: সুপার স্টোরে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২০ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: বীমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১০ মার্চ ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম