ভুয়া ইমেইল খুলে এনবিআর চেয়ারম্যানের নামে টাকা দাবি, থানায় জিডি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৪১ পিএম
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের নামে ইমেইল খুলে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে একটি চক্র। কয়েক দিন ধরেই এমন ঘটনা ঘটছে। বিষয়টি নজরে আসার পর আজ মঙ্গলবার (৩ মার্চ) শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে এনবিআর।
মঙ্গলবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ইমেইল আইডি খোলা হয়। এরপর সেই ভুয়া আইডির মাধ্যমে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছে। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে। প্রতারক চক্রটি সম্পূর্ণ মিথ্যা তথ্যের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক চক্রের বিরুদ্ধে আজ (৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নম্বর ২৫৮।
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে এই প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
