পানি লাগবে পানি?
আমিনুল ইসলাম মামুন
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভাই, পানি লাগবে পানি?
শব্দ কানে বাজে,
বুক কাঁপানো বাক্যটি আজ
সবার ঠোঁটের মাঝে।
ঘাতক বুলেট নেয় কেড়ে তার
সোনার দেহখানি,
মিছিল জুড়ে সে ডাক শুনি-
পানি লাগবে পানি?
মানব সেবায় অনন্য বীর
সে কে জান? মুগ্ধ,
ফ্যাসিবাদকে দেশ ছাড়াতে
রাজপথে তার যুদ্ধ।
আজ পানিতে নাক দিলে পাই
সেই মুগ্ধের ঘ্রাণ,
নিজকে উজাড় করে আনে
অধিকারের প্রাণ।
