|
ফলো করুন |
|
|---|---|
বুলেট ভরা ঝাঁঝরা বুকে আলোকদিনে
সাঈদ যখন দুহাত ভরে সাহস কিনে
এক হয়ে যায় তখন আমার পুরোজাতি
তাই নিয়ে হয় বিশ্বজুড়ে মাতামাতি
কাঁদল মানুষ কাঁদল ভুবন তাদের তরে
নাফিস সাঈদ মুগ্ধ বলে অশ্রু ঝরে
নামল পথে লক্ষকোটি আমজনতা
আমরা যেন না ভুলে যাই সেসব কথা
ব্যথিত মন সূর্যকিরণ পাখপাখালি
কত মায়ের হৃদয় যে তুই করলি খালি
লাল জুলাইয়ের সেই ইতিহাস সবার জানা
ফ্যাসিবাদী দিনগুলো সব ভুলতে মানা।
