Logo
Logo
×

আন্তর্জাতিক

পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় নিহত ২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ এএম

পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় নিহত ২

২০২৫ সালের অক্টোবরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পোস্ট করা একটি ভিডিও স্ক্রিনশট, যেখানে পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি জাহাজে হামলার পরের পরিস্থিতি দেখানো হয়েছে বলে জানা গেছে। ফাইল ছবি

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে চালানো মার্কিন হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

লাতিন আমেরিকায় মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সংস্থা ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম) বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানায়, এই অভিযানে ‘দু’জন মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে’।

তবে জাহাজটি এবং নিহত দুই ব্যক্তি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন—এমন দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি সাউথকম।


২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে চালানো ৩৪টি হামলায় অন্তত ১২৬ জন নিহত হয়েছেন। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে ব্যাপকভাবে নিন্দা জানানো হয়েছে।

নজরদারি সংস্থা এয়ারওয়ার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ট্রাম্প প্রশাসনের অধীনে এটি প্রথম হামলা বলে ধারণা করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম