Logo
Logo
×

খেলা

দুই রেকর্ডের ম্যাচে বাংলাদেশের হাসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

দুই রেকর্ডের ম্যাচে বাংলাদেশের হাসি

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে দাপুটে জয় পেলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে সিরিজ হারের শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ দল। সেই শঙ্কা কাটিয়ে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা।

আজ মঙ্গলবার চট্টগ্রামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আইরিশদের ১৯.৫ ওভারে ১১৭ রানে গুঁড়িয়ে দিয়ে ৩৮ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল ব্যবধানে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। 

এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। সিরিজ জয়ের এই ম্যাচে হয়েছে দুটি রেকর্ড।

আয়ারল্যান্ডের গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক্যাচটি লুফে নিয়ে টাইগার ক্রিকেটার তানজিদ হাসান তামিম গড়েছেন এক বিরল রেকর্ড।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ফিল্ডার হিসেবে এক টি-টোয়েন্টি ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার কীর্তি গড়েছেন তানজিদ। 

এই ম্যাচে আরও একটি রেকর্ড হয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের মুখোমুখি এটাই সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে এত কম রানে দুই দলের কোনো টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

আজ দুই দল মিলে করেছে ২৩৬ রান। এর আগে ২০২৩ সালে চট্টগ্রামে দুই দলের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ২৫০ রান উঠেছিল।

দুই দলের টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ৩৪৪ রান হয়েছে এই সিরিজেই। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড ১৭০ রান করেও ৪ উইকেটে হেরে যায়। সেই ম্যাচে ১৯.৪ ওভারে ৬ উইকেটে বাংলাদেশ করে ১৭৪ রান। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম