Logo
Logo
×

খেলা

‘স্রষ্টা মনে করেছেন ৭০ লাখ আমার জন্য যথেষ্ট’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম

‘স্রষ্টা মনে করেছেন ৭০ লাখ আমার জন্য যথেষ্ট’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম হয়ে গেলো রোববার। নিলামে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখে নাঈম শেখকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়েলস। নাঈম বিপিএলের গত আসরে সর্বোচ্চ রান সংগ্রহ করেন।

মোহাম্মদ নাঈমের সঙ্গে ‘এ’ ক্যাটাগরিতে লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। নাঈমের দাম উঠেছে ১ কোটি ১০ লাখে। লিটনকে ৭০ লাখেই নিয়েছে রংপুর। লিটনের চেয়ে বেশি পেয়েছেন তাওহিদ হৃদয়। তাকে ৯২ লাখে কিনেছে রংপুর ফ্র্যাঞ্চাইজি।

আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে লিটনকে প্রশ্ন করা হলো, নিলামে প্রত্যাশিত দাম পেয়েছেন কি না। 

জবাবে তিনি বললেন, ‘এটা আমার নিয়ন্ত্রণে নেই। আমার নিয়ন্ত্রণে যে জিনিসগুলো আছে, আমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমি স্রষ্ঠায় বিশ্বাস করি। যদি কখনো তিনি চান আমাকে বেশি টাকা দেবেন, তিনি এনে দেবেন। তার মনে হয়েছে ৭০ লাখ যথেষ্ট, তাহলে তাই।’

সংবাদ সম্মেলনের একিবারে শেষ মুহূর্তে বিপিএলে নিলামে কোটিপতি হতে না পারার আফসোস আছে কি? এমন প্রশ্নের জবাবে হাসিমুখে লিটন বলেন, ‘আমি তো বললাম স্রষ্ঠায় বিশ্বাস করি। যেটা আছে, এটাতেই খুশি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম