Logo
Logo
×

খেলা

ভারতের এমন লজ্জাজনক ‘হারের দায় আমি হলে নিতাম’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম

ভারতের এমন লজ্জাজনক ‘হারের দায় আমি হলে নিতাম’

রবি শাস্ত্রী কোচ থাকাকালীন সময়ে টেস্ট ক্রিকেটে দাপট দেখিয়েছে ভারত। এরপর রাহুল দ্রাবিড়ের কোচিংয়েও সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু গৌতম গম্ভীর কোচ হওয়ার পর টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের বিপর্যয়। 

২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে দেশের মাটিতে চারটি টেস্ট হেরেছিল ভারত। গম্ভীরের জমানায় গত এক বছরে সেই রেকর্ড ভেঙে গেছে। ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনও খেলতে পারছেন না। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় ভারত। তারচেয়ে বড় কথা ১২৫ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ভারত ৯৩ রানে অলআউট হয়। 

ভারতীয় দলের এমন লজ্জাজনক হারে হতাশ সাবেক তারকারা। সাবেক কোচ রবি শাস্ত্রী বলেছেন, গুয়াহাটিতে একটা সময় আমাদের রান ছিল ১ উইকেটে ১০০। সেখান থেকে ৭ উইকেটে ১৩০! কী করে হয় এমন? আমাদের দল তো এত খারাপ নয়। যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটারেরা রয়েছে। ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। ওরা তো স্পিন খেলেই বড় হয়েছে।

শাস্ত্রী আরও বলেছেন, আমি কাউকে বাঁচাতে চাইছি না। গম্ভীরের হয়ে সাফাই দিচ্ছি না। ও অবশ্যই ১০০ শতাংশ দায়ী। আমার সময়ে এমন দুরবস্থা হলে অবশ্যই আমি দায় নিতাম। সকলের আগে নিজের দায় স্বীকার করতাম। সাজঘরে ফিরেও কাউকে ছাড়তাম না। দলের বৈঠকে ক্রিকেটারদের দায়িত্বের কথা মনে করিয়ে দিতাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম