|
ফলো করুন |
|
|---|---|
আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত। আসন্ন এই সিরিজে বিরাট কোহলির সামনে তিনটি মাইলফলকের সুযোগ।
দ্রুততম ২৮ হাজার রানের মাইলফলক
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮,০০০ রানের মাইলফলক থেকে কোহলি মাত্র ২৫ রান দূরে। এখন পর্যন্ত ৬২৩ ইনিংসে তার সংগ্রহ ২৭,৯৭৫ রান। এই কীর্তি গড়তে পারলে তিনি হবেন শচিন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার পর তৃতীয় ক্রিকেটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ব্যক্তিগত আধিপত্য আরো বাড়ানোর সুযোগও রয়েছে কোহলি সামনে। কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত ৬টি ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি—যা সমান বীরেন্দ্র শেবাগ ও রিকি পন্টিংয়ের সঙ্গে। আসন্ন সিরিজে আর মাত্র একটি সেঞ্চুরি করলেই তিনি হবেন বিশ্বের প্রথম ব্যাটসম্যানর, যিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৭টি শতকের রেকর্ড গড়বেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান
আরেকটি বড় রেকর্ডও হাতছানি দিচ্ছে কোহলিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার জন্য তার প্রয়োজন মাত্র ৯৩ রান। বর্তমানে ৩৩ ম্যাচে কিউইদের বিপক্ষে তার সংগ্রহ ১,৬৫৭ রান। এই সিরিজে সেই মাইলফলক ছুঁতে পারলে তিনি ছাড়িয়ে যাবেন শচীন টেন্ডুলকারকে।
