Logo
Logo
×

খেলা

কোহলি-রোহিতের বিশ্বকাপ খেলা প্রসঙ্গে যা বললেন ধোনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

কোহলি-রোহিতের বিশ্বকাপ খেলা প্রসঙ্গে যা বললেন ধোনি

আগামী বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপের ১৪তম আসর। আসন্ন এই ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। তবে এই বিশ্বকাপে ভারতীয় সাবেক দুই অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা সুযোগ পাবেনকিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। 

এব্যাপারে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি বলেছেন, ‘কেন তারা বিশ্বকাপে খেলবে না? আমার কাছে বয়স কোনো মানদণ্ড নয়। পারফরম্যান্স ও ফিটনেসই আসল মানদণ্ড। কাউকে আলাদা করে কিছু বলে দেওয়ার দরকার নেই, কিন্তু বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার, সবাইকে একইভাবে দেখা হবে।’

নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে সাবেক অধিনায়ক বলেন, ‘আমি যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হই, তখন আমার বয়স ছিল ২৪। তখন কেউ এসে আমাকে বয়স নিয়ে কিছু বলেনি। এখন কেউ এক বছর, দুই বছর বা দশ বছর খেলুক, বয়স নিয়ে এসে কিছু বলার দরকার নেই।’

ফিটনেস প্রসঙ্গে ধোনির বক্তব্য আরো পরিষ্কার, ‘বয়স কি কোনো বিষয়? না। ফিটনেস কি বিষয়? হ্যাঁ। আপনি যদি ২২ বছর বয়সীও হন কিন্তু ফিট না থাকেন, তাহলে দলে থাকার কথা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার নির্দিষ্ট মানদণ্ড আছে।’

রোহিত শর্মা ও বিরাট কোহিলর বছয় ৩৯ ও ২৮ ছুঁইছুঁই। এনিয়ে ভারতীয় সাবেক অধিনায়ক ধোনি বলেন, ‘কারো বয়স ৩০ পেরিয়েছে বলেই আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে সে পরের বিশ্বকাপে খেলবে কি না। সেটা তাদের সিদ্ধান্ত। যদি তারা ভালো পারফর্ম করে এবং দেশের জন্য কিছু করার তাগিদ রাখে, তাহলে কেন নয়?’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম