Logo
Logo
×

খেলা

ইতিহাস গড়ার পথে আফগানরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম

ইতিহাস গড়ার পথে আফগানরা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়ার পথে আফগানিস্তান ক্রিকেট দল। টুর্নামেন্টে প্রথমবার ফাইনালে ওঠার সুযোগ আফগান তরুণদের সামনে। আর ফাইনালে উঠলে ইংল্যান্ডকে হারাতে পারলে বিশ্বকে তাক লাগিয়ে দেবার আরও একটি সুযোগ পাবে তারা।

আজ বুধবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানরা।

এই ম্যাচটি আফগানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ প্রথমবার কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলার সুযোগ পাবে আফগানরা।

আফগানরা যদি আজ জয় পায় তাহলে শুক্রবার ফাইনালে হারারে স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে। সেই ম্যাচে জিতলে ইতিহাস গড়বে তারা।

সেমিফাইনালে ওঠার পথে সুপার সিক্সে আফগানরা হারায় আয়ারল্যান্ড ক্রিকেট দলকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম