দ্য হান্ড্রেডের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন যারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ এর নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ২১ বাংলাদেশি ক্রিকেটার। তালিকায় ২৩ বাংলাদেশির নাম ছিল।
বাদ পড়াদের তালিকায় রয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলামের মতো তারকারা।
তালিকায় রয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান এবং লেগস্পিনার রিশাদ হোসেন। সারা বিশ্বের শত শত ক্রিকেটারের মধ্য থেকে যে ২৪৩ জনকে চূড়ান্ত ড্রাফটের জন্য শর্টলিস্ট করা হয়েছে, সেখানে টিকে গেছেন এই দুজন।
নিলামে মোস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে ১ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা) ক্যাটাগরিতে। অন্যদিকে, রিশাদ হোসেন জায়গা পেয়েছেন ৭৫ হাজার পাউন্ডের (প্রায় ১ কোটি ১২ লাখ টাকা) ক্যাটাগরিতে।
ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলের প্রয়োজনে এই দুই টাইগারকে দলে ভেড়াতে বিড করতে পারবে। এছাড়া পাকিস্তানি ক্রিকেটারদের ওপর আইপিএল মালিকানাধীন দলগুলোর অঘোষিত নিষেধাজ্ঞার গুঞ্জন থাকলেও ইসিবি তা উড়িয়ে দিয়েছে।
বোর্ড জানিয়েছে, রাজনৈতিক কোনো বিবেচনায় নয়, বরং পারফরম্যান্স ও দলের চাহিদাকেই গুরুত্ব দেওয়া হবে। শাহিন আফ্রিদি ও হারিস রউফসহ পাকিস্তানের ১৪ জন ক্রিকেটার চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন।
