Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে সুখবর পেলেন ফারহান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ পিএম

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে সুখবর পেলেন ফারহান

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে অবিশ্বাস্য পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সুখবর পেলেন পাকিস্তানের তারকা ওপেনার শাহিবজাদা ফারহান।

বিশ্বকাপের সেমিফাইনালের আগে টুর্নামেন্টের এক আসরে রেকর্ড সর্বোচ্চ ৩৮৩ রান করেন ফারহান। এই রান করার মধ্য দিয়ে পাকিস্তানি ওপেনার টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় পজিশনে উঠে এসেছেন। তার এমন সুখবরে দুশ্চিন্তায় পড়েছেন ভারতীয় তারকা ওপেনার অভিষেক শর্মা। তার রেটিং পয়েন্ট ৮৭৪ আর ফারহানের হলো ৮৪৮। 

ভারত সেমিফাইনালে খেলবে। পাকিস্তান সেমিফাইনালের আগে বিদায় নিয়েছে। পাকিস্তান যদি ফাইনাল পর্যন্ত খেলতে পারতো তাহলে  আরও দুটি ম্যাচ বেশি খেলার সুযোগ পেতেন ফারহান। সেই ক্ষেত্রে তার আরও বেশি রান করার সুযোগ ছিল এবং রেটিং পয়েন্টও বাড়তো। 

চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে দুটি সেঞ্চুরি করেছেন ফারহান। টুর্নামেন্টের এক আসরে দুটি সেঞ্চুরি এর আগে দেখা যায়নি। পাল্লেকেলেতে শ্রীলংকারর বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকানো ফারহান তার আগে সেঞ্চুরি করেন নামিবিয়ার বিপক্ষেও।

বিশ্বকাপে ৩৮৩ রান করে ফারহান দুইয়ে ওঠায় তিনে নেমে গেছেন ইংল্যান্ডের ফিল সল্ট। এই ইংলিশ ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট ৮০৩।

ব্যাটসম্যানদের তালিকায় ভারতের দুই ক্রিকেটার ঈশান কিষান (চতুর্থ) ও তিলক বর্মা (ষষ্ঠ) এক ধাপ করে এগিয়ে সেরা দশে নিজেদের অবস্থান আরও মজবুত করেছেন। দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ডেভাল্ড ব্রেভিসও এক ধাপ এগিয়ে অষ্টম।

জিম্বাবুয়ের হয়ে ধারাবাহিক রান সংগ্রাহক ব্রায়ান বেনেট টুর্নামেন্টে ২৯২ রান করে ছয় ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন। দক্ষিণ আফ্রিকার আরও দুই ব্যাটসম্যান রায়ান রিকেলটন (দুই ধাপ এগিয়ে ১৩তম) ও এইডেন মার্করাম (চার ধাপ এগিয়ে ১৬তম) র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীর সঙ্গে দ্বিতীয় আফগানিস্তানের রশিদ খানের মাত্র ১৮ পয়েন্টের পার্থক্য। বিশ্বকাপে এখন পর্যন্ত ১২ উইকেট নিয়েছেন বরুণ। তবে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসে লড়াই আরও জমিয়ে তুলেছেন।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে যশপ্রীত বুমরা এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন, আর অর্শদীপ সিং ছয় ধাপ লাফিয়ে এখন ১৩তম। ইংল্যান্ডের লিয়াম ডসন ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ১৪তম, আর দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি ছয় ধাপ উন্নতি করে ২০তম স্থানে উঠে এসেছেন।

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। পাকিস্তানের সাইম আইয়ুবকে পেছনে ফেলে দ্বিতীয় পজিশনে ভারতের হার্দিক পান্ডিয়া।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম