Logo
Logo
×

খেলা

দুই বলে ২ উইকেট হারিয়ে বিপাকে দ.আফ্রিকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৮ পিএম

দুই বলে ২ উইকেট হারিয়ে বিপাকে দ.আফ্রিকা

এক ওভারে ২ উইকেট তুলে নিয়ে উচ্ছসিত কোল ম্যাককনচি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

কোল ম্যাককনচির করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটন।

ইনিংসের শুরুতে টপঅর্ডার ২ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে প্রোটিয়ারা। দলকে খেলায় ফেরানোর চেষ্টা করছেন অধিনায়ক এইডেন মার্করাম ও ডিওয়াল্ড ব্রেভিস।

ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

দক্ষিণ আফ্রিকা: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন, ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জ্যানসেন, করবিন বোশ,  কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও লুঙ্গি এনগিডি।

নিউজিল্যান্ড: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমস নিশাম, কোল ম্যাককনচি, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম