Logo
Logo
×

খেলা

বজ্রসহ বৃষ্টিতে বন্ধ হলো খেলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৪ পিএম

বজ্রসহ বৃষ্টিতে বন্ধ হলো খেলা

বল হাতে শুরুতেই বাংলাদেশের ব্যাটারদের নড়বড়ে অবস্থায় ফেলেছিল পাকিস্তান। পরপর তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। এমন সময়ে মিরপুরের আকাশে দেখা যায় বজ্রপাত, পরমুহুর্তেই শুরু হয় বৃষ্টি।

খেলা বন্ধ হওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬.৩ ওভারে ২৭/৩। ক্রিজে আছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়।

এর আগে প্রথম ইনিংসে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ২৭৪ রানে গুটিয়ে গিয়েছিল  পাকিস্তান। শেষ ৪৩ রানে তারা হারিয়েছে ৭টি উইকেট।

দুর্দান্ত সূচনা করা দুই ওপেনার যেন নিজেদের সেরা ফর্মেই ম্যাচ শুরু করেছিলেন। তবে ৪৬ বলে ৭৫ রানের দারুণ ইনিংস খেলার পর টাইগার অধিনায়ক মিরাজের শিকার হন মাজ সাদাকাত। এরপর পেসার তাসকিন আহমেদের শিকার হন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান।

১৯ রানের ব্যবধানে পরপর তিন উইকেট হারিয়ে কিছুটা খেই হারায় পাকিস্তান। তবে দলকে টেনে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। তাদের ১০৯ রানের জুটিতেই বড় সংগ্রহের আশা দেখছিল পাকিস্তানের সমর্থকেরা।

তবে টাইগার বোলারদের তোপের মুখে এরপর আর কোনো পাকিস্তানি ব্যাটারই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ৪৭.৩ ওভারে দলীয় ২৭৪ রানেই থামে পাকিস্তানের ইনিংস।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম