Logo
Logo
×

খেলা

সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের অলরাউন্ডার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম

সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের অলরাউন্ডার

চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান ও বাংলাদেশ বর্তমানে ১-১ সমতায় রয়েছে। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ রোববার (১৫ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পাকিস্তানের তরুণ অলরাউন্ডার হুসাইন তালাত কাঁধে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন।

শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনের বাইরে পড়ে হুসাইন তালাত আঘাত পান। প্রথমে মাঠে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তার বাঁ হাতের কাঁধের সংযোগস্থল সরে গেছে এবং তাকে ১২-১৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। পিসিবি জানিয়েছে, তালাত এখন আশঙ্কামুক্ত আছেন এবং হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন।

এই চোটের কারণে তিনি আসন্ন পিএসএলেও খেলতে পারবেন না। কিছু বিশ্রামের পর তালাতকে করাচির ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিপোর্ট করতে হবে, যেখানে তার চোট পুনর্বাসনের কার্যক্রম চলবে।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ফেরে। বাংলাদেশকে দেওয়া ২৭৬ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ৩ উইকেটে ২৭ রান তুলতেই বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৩২ ওভারে নতুন লক্ষ্য ২৪৩ রান নির্ধারণ করা হয়। তবে বাংলাদেশ ১১৪ রানের মধ্যে অলআউট হয়ে যায় এবং পাকিস্তান ১২৮ রানের দাপুটে জয় পায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম