টি-টোয়েন্টি বিশ্বকাপ
যে কারণে ইংল্যান্ডের চেয়ে বেশি টাকা পেল দ.আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টি-টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে নিউজিল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে টুর্নামেন্টে দুর্দান্ত খেলে সেমিফাইনাল থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ক্রিকেট দল।
টুর্নামেন্টের গ্রুপপর্ব এবং সুপার এইটে কোনো ম্যাচে হারেনি দক্ষিণ আফ্রিকা। টানা ৭ ম্যাচে জিতে সেমিফাইনালে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর থেকেই ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে ইংল্যান্ড গ্রুপপর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে গেলেও সুপার এইটে সাবেক চ্যাম্পিয়নদের হারাতে পারেনি কোনো দল। তবে সেমিফাইনালে গিয়ে ভারতের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নেয় ইংল্যান্ড।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত পায় ২৪ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৫৯৬ টাকা। রানার্স নিউজিল্যান্ড পেয়েছে ১৩ কোটি ১৩ লাখ ১১ হাজার ৬৯৭ টাকা।
সেমিফাইনালে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৯ কোটি ২৮ লাখ টাকা। সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ড পেয়েছে ৮ কোটি ৯৯ লাখ টাকা। ইংল্যান্ড থেকে ২৯ লাখ টাকা বেশি পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালের আগে কোনো ম্যাচ না হারায় ইংল্যান্ডের চেয়ে বেশি টাকা পায় প্রোটিয়ারা।
প্রতিটি দল ন্যূনতম ২ কোটি ৭ লাখ টাকা করে পেয়েছে। এর সঙ্গে ম্যাচ জয়, প্রতিযোগিতায় চূড়ান্ত স্থান এবং প্রতিটি পর্বে যোগ্যতা অর্জনের জন্য আলাদা আলাদা আর্থিক পুরস্কার পেয়েছে।
