Logo
Logo
×

খেলা

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপ খেলে কত টাকা পেল স্কটল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:৪০ পিএম

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপ খেলে কত টাকা পেল স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে খেলেনি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ায় টাইগারদের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড। তারা গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরে নিউজিল্যান্ডকে পরাজিত করে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারতীয় ক্রিকেট দল।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত পেয়েছে ২৪ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৫৯৬ টাকা। রানার্স নিউজিল্যান্ড পেয়েছে ১৩ কোটি ১৩ লাখ ১১ হাজার ৬৯৭ টাকা।

সেমিফাইনালের আগে কোনো ম্যাচ না হারায় দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৯ কোটি ২৮ লাখ টাকা। সেমিফাইনালের আগে এক ম্যাচ হারায় ইংল্যান্ড পেয়েছে ৮ কোটি ৯৯ লাখ টাকা। 

গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র ২ কোটি ৮৫ লাখ টাকা করে পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ৪ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ১৭৯ টাকা। 

পাকিস্তান পেয়েছে ৪ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৪৫২ টাকা। শ্রীলংকা পেয়েছে ৪ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ৭৬১ টাকা। অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকে হারিয়ে সুপার এইটে ওঠা জিম্বাবুয়ে পেয়েছে ৪ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৯৯৮ টাকা।

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপ খেলা স্কটল্যান্ড পেয়েছে ২ কোটি ৫৭ লাখ ১৯ হাজার ২২০ টাকা এবং আয়ারল্যান্ড পেয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা পেয়েছে। 

এছাড়া ইটালি, নেপাল, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরাত ২ কোটি ৩৬ লাখ ৪২ হাজার ৫১৪ টাকা করে পেয়েছে। সবচেয়ে কম ২ কোটি ৭ লাখ টাকা করে পেয়েছে কানাডা, নামিবিয়া আর ওমান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম