Logo
Logo
×
   

খেলা

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে আছেন যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:১৯ পিএম

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে আছেন যারা

ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের আগে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের তারকা ওপেনার সাহিবজাদা ফারহান, ইংল্যান্ডের উইল জ্যাকস ও যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শ্যালউইক।

এই তিন জনের মধ্যে সবচেয়ে আলোচনায় আছেন পাকিস্তানের ফারহান। এই ওপেনার বিশ্বকাপে করেন সর্বোচ্চ ৩৮৩ রান। ১৬০.২৫ স্ট্রাইক রেট ও ৭৬.৬০ গড়ে খেলা এই ব্যাটার ভেঙেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডও।

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ৩১৯ রানকে ছাড়িয়ে যান তিনি। নামিবিয়া ও শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরিও করেছেন ফারহান। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুই সেঞ্চুরি করা প্রথম ব্যাটারও তিনি।

ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার পথে বড় অবদান ছিল উইল জ্যাকসের। ব্যাট হাতে ১৭৩.২১ স্ট্রাইক রেটে ১৯৪ রান করার পাশাপাশি বল হাতেও নিয়েছেন ১১ উইকেট। পুরো টুর্নামেন্টে চারবার ম্যাচসেরার পুরস্কার জিতে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে নতুন কীর্তিও গড়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ভ্যান শ্যালউইকও ছিলেন দারুণ ছন্দে। টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়ে শীর্ষ উইকেটশিকারিদের একজন তিনি। ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই নিয়েছেন ৪টি উইকেট করে। শুধু উইকেটই নয়, ৭.৭৬ ইকোনমিতে বল করেও নজর কেড়েছেন এই ডানহাতি পেসার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .