Logo
Logo
×

খেলা

অ্যাডহক কমিটিতে কে কোন কমিটির দায়িত্ব পেলেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পিএম

অ্যাডহক কমিটিতে কে কোন কমিটির দায়িত্ব পেলেন

সংগৃহীত

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে বিসিবি থেকে সরিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। দায়িত্ব দেওয়া হয় ১১ সদস্যের অ্যাড-হক কমিটিকে।

মঙ্গলবার দায়িত্ব পেয়েই বৈঠক হয়েছে অ্যাডহক কমিটির। তবে তখন তাদের কেউই দায়িত্ব বুঝে পাননি। বুধবারের সভায় সদস্যদের কমিটি ভাগ করে দেওয়া হয়েছে।

অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ওয়ার্কিং অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব নিয়েছেন। রফিকুল ইসলাম বাবু পেয়েছেন গ্রাউন্ডস কমিটির দায়িত্ব। টুর্নামেন্ট কমিটির প্রধান হয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু।

অনুমিতভাবেই উইমেন্স কমিটির প্রধান হয়েছেন রাশনা ইমান। এ ছাড়া বয়সভিত্তিক কমিটিতে আছেন তানজিল চৌধুরী। মির্জা ইয়াসির আব্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে লজিস্টিক বিভাগের। মার্কেটিং বিভাগ ও ডিসিপ্লিনারি কমিটির দায়িত্বে থাকবেন সালমান ইস্পাহানি।

আতহার আলী খান থাকবেন আম্পায়ার কমিটির প্রধান হিসেবে। সৈয়দ ইব্রাহিম আহমেদ আছেন সিকিউরিটি বিভাগের দায়িত্বে। তানজিল চৌধুরীকে দেওয়া হয়েছে বয়সভিত্তিক কমিটির দায়িত্ব। এ ছাড়া ফাহিম সিনহা থাকবেন গেম ডেভেলপমেন্ট ও বিপিএলের দায়িত্বে।

কে কোন কমিটির দায়িত্ব পেলেন-

তামিম ইকবাল— ওয়ার্কিং কমিটি, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট

ফাহিম সিনহা— গেম ডেভেলপমেন্ট, বিপিএল

রফিকুল ইসলাম বাবু— গ্রাউন্ডস কমিটি

তানজিল চৌধুরী— বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি

সালমান ইস্পাহানি— মার্কেটিং ও কমার্শিয়াল, ডিসিপ্লিনারি কমিটি

রাশনা ইমাম— নারী ক্রিকেট, মেডিকেল

ইসরাফিল খসরু— ফাইন্যান্স, ওয়েলফেয়ার

সৈয়দ ইব্রাহিম আহমেদ— সিকিউরিটি, টেন্ডার অ্যান্ড পারচেজ

মিনহাজুল আবেদিন নান্নু— টুর্নামেন্ট কমিটি

মির্জা ইয়াসির আব্বাস— লজিস্টিক্স অ্যান্ড প্রটোকল

আতহার আলী— আম্পায়ার কমিটি


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম