Logo
Logo
×

খেলা

টাইগারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন হামজা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৩:৫৯ পিএম

টাইগারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন হামজা

ইংলিশ ক্লাব লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী ব্যক্তিগত সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে বুধবার (৬ মে) তিনি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, দুপুরের দিকে তিনি স্টেডিয়ামে উপস্থিত হবেন। ধারণা করা হচ্ছে, আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ক্রিকেটারদের উৎসাহ দিতেই তার এই সফর।

ক্লাব ফুটবলে এই সময়টা তার জন্য কিছুটা কঠিন যাচ্ছে। তার দল লেস্টার সিটি সম্প্রতি ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে অবনমিত হয়ে ইএফএল লিগ ওয়ানে নেমে গেছে। মৌসুম শেষ হওয়ায় বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন।

অন্যদিকে, জাতীয় দলের হয়ে তার আন্তর্জাতিক ব্যস্ততাও সামনে আসছে। আগামী ৫ জুন ইউরোপ সফরে গিয়ে বাংলাদেশ ফুটবল দল সান মারিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে, যা হবে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।

এদিকে বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড সিরিজ শেষ করে এখন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে মিরপুরে, আর দ্বিতীয় টেস্ট হবে ১৬ মে সিলেটে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম