Logo
Logo
×

খেলা

মেসিকে আর্জেন্টিনারও সেরা ফুটবলার মানেন না মরগান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০১:৪৭ পিএম

মেসিকে আর্জেন্টিনারও সেরা ফুটবলার মানেন না মরগান

পিয়ার্স মরগান আবারও ফুটবল দুনিয়ায় তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত এই ব্রিটিশ উপস্থাপক নিজের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।

তার তালিকায় লিওনেল মেসির নাম না থাকায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, মরগান দাবি করেছেন মেসি নাকি আর্জেন্টিনার ইতিহাসেরও সেরা ফুটবলার নন—যা নিয়ে সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি পোস্টে তার বাছাই করা একাদশ প্রকাশ হলে বিতর্ক শুরু হয়। সেখানে ফুটবলের বহু কিংবদন্তির নাম থাকলেও মেসির অনুপস্থিতি অনেককে অবাক করে।

তার নির্বাচিত দলে ছিলেন- গর্ডন ব্যাঙ্কস, কাফু, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনি, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, লোথার ম্যাথাউস, রোনালদিনিও, দিয়েগো ম্যারাডোনা, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রোনালদো নাজারিও।

মরগানের দাবি, মেসির চেয়ে তিনি বরং দিয়েগো ম্যারাডোনাকেই বেশি যোগ্য মনে করেন, বিশেষ করে বিশ্বকাপে তার অসাধারণ নৈপুণ্যের কারণে।

এই মন্তব্যের পর ফুটবল সমর্থকদের একাংশ তীব্র সমালোচনা করলেও মরগান নিজের অবস্থানে অনড় রয়েছেন। ফলে আবারও ফুটবলের ‘GOAT’ (গ্রেটেস্ট অফ অল টাইম) বিতর্ক নতুন করে জোরদার হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম