Logo
Logo
×

খেলা

নির্বাচনের আগে বারবার রিট, বিসিবিকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আইসিসি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:২৫ এএম

নির্বাচনের আগে বারবার রিট, বিসিবিকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আইসিসি

ফাইল ছবি

আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। এ রিট করেছেন ছয়জন কাউন্সিলর। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনটির ওপর শুনানি হয়। 

পরে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, বুধবার রিটের পূর্ণাঙ্গ শুনানি হবে। নির্বাচনের আগে বারবার রিট করায় আইসিসি দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। তবে নির্বাচন বাধাগ্রস্ত হবে না বলে আশাবাদী তিনি।

বিসিবির আইনজীবী বলেন, নির্বাচন পর্যবেক্ষণে দুবাই থেকে আইসিসির দুজন প্রতিনিধি এসেছেন। বিসিবির লিগ্যাল টিমের সঙ্গে তাদের বৈঠক হবে। 

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন এবং সেদিনই ফল ঘোষণা করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম