Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, ভবিষ্যদ্বাণী জার্মান অর্থনীতিবিদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:৪৪ পিএম

বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, ভবিষ্যদ্বাণী জার্মান অর্থনীতিবিদের

ফাইল ছবি

ছেলেদের ফুটবল বিশ্বকাপে এর আগে ২২ আসর মিলিয়ে শিরোপা জেতার সৌভাগ্য হয়েছে মাত্র আট দেশের। বহুল আলোচিত জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী সঠিক হলে, ২০২৬ বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। তার সাড়া জাগানো অ্যালগরিদম মডেল অনুযায়ী, ফুটবল ইতিহাসের নবম দেশ হিসাবে এবার বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস। ভবিষ্যদ্বাণীর জন্য ক্লেমেন্টের ফর্মুলা অতীতে অব্যর্থ হওয়ায় রোনাল্ড কোমানের কমলা শিবিরে বইছে উচ্ছ্বাসের জোয়ার। গত তিন বিশ্বকাপেই চ্যাম্পিয়ন দল নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন এই অর্থনীতিবিদ। টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে তিনি বলেছিলেন, ২০১৪ বিশ্বকাপে জার্মানি, ২০১৮ আসরে ফ্রান্স ও ২০২২-এ শিরোপা জিতবে আর্জেন্টিনা।

৪৮ দলের ২০২৬ বিশ্বকাপে বাজির দর অনুযায়ী ফেভারিটের তালিকায় নেদারল্যান্ডস রয়েছে আট নম্বরে। শক্তি ও সম্ভাবনায় স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও জার্মানি তাদের চেয়ে এগিয়ে থাকলেও ক্লেমেন্টের ব্যবহৃত গাণিতিক ফর্মুলা বলছে, বন্ধুর পথ পেরিয়ে শেষ হাসি হাসবে ডাচরা। এফ-গ্রুপে নেদারল্যান্ডসের তিন প্রতিপক্ষ জাপান, সুইডেন ও তিউনেশিয়া। ক্লেমেন্টের অ্যালগরিদম অনুযায়ী, গ্রুপসেরা হয়ে নকআউটে ওঠার পর শেষ ৩২ ও শেষ ষোলোতে সহজে জিতবে নেদারল্যান্ডস। এরপর শুরু হবে আসল চমক। কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, সেমিফাইনালে লামিনে ইয়ামালের স্পেন ও ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনান্ডোর পর্তুগালকে হারিয়ে আগামী ১৯ জুলাই নিউইয়র্কে শিরোপা উৎসব করবে ভার্জিল ফন ডাইকের নেদারল্যান্ডস।

টোটাল ফুটবলের জনক ডাচরা এর আগে তিনবার হেরেছে ফাইনালে। ১৯৭৪ আসরে জার্মানি, ১৯৭৮-এ আর্জেন্টিনা ও ২০১০ বিশ্বকাপে তাদের হৃদয় ভেঙেছিল স্পেনের কাছে হেরে।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম