Logo
Logo
×
   

খেলা

এনএসসি কোটায় বিসিবি পরিচালক হলেন যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম

এনএসসি কোটায় বিসিবি পরিচালক হলেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন হয়ে গেলো আজ। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সন্ধ্যায় প্রকাশিত হয় নির্বাচনের ফল। সর্বোচ্চ ভোট পেয়ে ক্রিকেট বোর্ডের ১৮তম সভাপতি হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বিসিবি পরিচালনা পর্ষদ ২৫ জনের। ২৩ জন নির্বাচনী প্রক্রিয়ায় থাকলেও দুই জন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত। বিসিবির সকল কাউন্সিলরদের মধ্য থেকে জাতীয় ক্রীড়া পরিষদ দুই জনকে পরিচালক মনোনীত করতে পারেন। এবার বিসিবি নির্বাচনে রুহুল আমিন ও সরফরাজ আহমেদ মনোনীত পরিচালক হয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবি নির্বাচনে পাঁচজনকে কাউন্সিলর করতে পারে। সাবেক জাতীয় ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরির সঙ্গে পাঁচ জন কাউন্সিলরের তালিকায় ছিলেন সফররাজ আহমেদ এবং রুহুল আমিনও। দুই জন ক্রীড়াঙ্গনে তেমন পরিচিত মুখ নন। অপরিচিত দুই মুখকেই জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে।

আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এই দুই পরিচালকের মনোনয়ন দিয়ে চিঠি দেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ মুক্ত রাখার ব্রত প্রচার করে। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়া পরিষদ সরকারি প্রতিষ্ঠান থেকে দুই জনকে সরাসরি মনোনয়নের বৈধতা রেখেছে।

৫ আগস্ট পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক কোটার মাধ্যমেই সভাপতি পদে একাধিকবার রদবদল হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .