Logo
Logo
×
   

খেলা

‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ড নিয়ে যা বললেন তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৪২ পিএম

‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ড নিয়ে যা বললেন তামিম

আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

সেই কমিটির বেশির ভাগ সদস্যই ক্ষমতাসীন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সন্তান-আত্মীয়। যে কারণে অনেকে ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ড বলে বিসিবির অ্যাডহক কমিটির সমালোচনাও করেন। 

এব্যাপারে আজ নির্বাচনে জিতে বিসিবি সভাপতি হওয়ার পর তামিম ইকবাল বলেন, ‘অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে। এটা তাদের ব্যক্তিগত অভিমত। দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না, ভবিষ্যতে!’

আজ রোববার বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম আরও বলেন, ‘আমি কিংবা বোর্ড মেম্বাররা এমন কোনো কাজ করুক যাতে আমরা বিতর্কিত হই, এমন কিছু আমি চাইব না। আমরা চেষ্টা করব পূর্ণ সততা নিয়ে যাতে কাজ করতে পারি। তবে আমি নিশ্চিত, আমাদের ভুল থাকবে। মানুষ হিসেবে ভুল হবেই। ঐ ভুল কত দ্রুত শোধরাতে পারি তাই মুখ্য।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .