Logo
Logo
×
   

খেলা

অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:৪৭ পিএম

অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে যখন মাঠে লড়ছে বাংলাদেশ, ঠিক সেই সময়ই আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন। সর্বশেষ সিরিজের দল থেকে এবার বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফ উদ্দিন ও পেসার রিপন মন্ডল। 

টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস। দলে জায়গা পেয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, আব্দুল গাফফার সাকলাইন, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম