Logo
Logo
×
   

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:২১ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল। আজকের ম্যাচে জিতলেই অসিদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম খেলায় অস্ট্রেলিয়াকে হারিয়ে আগেই ইতিহাস গড়েছে টাইগাররা। দেশের মাঠে চলতি সিরিজের প্রথম ম্যাচেই অসিদের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ।

২১ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফে জয় পেয়েছিল মোহাম্মদ আশরাফুলরা। এরপর অসিদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে জয় ছিল অধরা।

গত পরশু (৯ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৮৬ রানে হারায় স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে অসিদের বিপক্ষে ওয়ানডেতে সেটাই বাংলাদেশের প্রথম জয়। 

আজ জয় পেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়বে টাইগাররা।

বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ৪১ ওভারে ১৯২ রান।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই ইনিংসের দ্বিতীয় বেলে ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দলের হাল ধরেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে তারা৯৩ বলে ৮৬ রানের জুটি গড়েন। দলীয় ৮৬ রানে আউট হয়ে ফেরেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সৌম্য সরকার। তিনি ৪৭ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪২ রান করে আউট হন।

সৌম্য আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন লিটন দাস। তার সঙ্গে জুটি গড়ার আগেই আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। তিনি দলীয় ৯৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন। তার আগে ৫৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে করেন ৪২ রান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১৮.১ ওভারে ৩ উইকেটে হারিয়ে ৯৮ রান। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম