Logo
Logo
×
   

খেলা

১২ রানের ব্যবধানে সাজঘরে সৌম্য-শান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম

১২ রানের ব্যবধানে সাজঘরে সৌম্য-শান্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়তে নেমেই শূন্য রানে উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন সৌম্য সরকার ও নাজুমল হোসেন শান্ত।

দ্বিতীয় উইকেটে সৌম্য-শান্ত ৯৩ বলে ৮৬ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন। এরপর মাত্র ১২ রানের ব্যবধানে দুই সেট ব্যাটসম্যান সৌম্য-শান্ত আউট হওয়ায় বিপাকে বাংলাদেশ।

বৃষ্টি বিঘ্নিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪১ ওভারে ১৯২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২১ ওভারের খেলা শেষে ৩ উইকেটে হারিয়ে ১১১ রান। জয়ের জন্য ১২০ বলে বাংলাদেশের প্রয়োজন ৮১ রান।   

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া।

দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন মার্নাস লাবুশেন। তিনি ৮৫ বলে তিন বাউন্ডারিতে ৫৫ রানে অপরাজিত থাকেন। ৪৮ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫২ রান করে অপরাজিত থাকেন জেভিয়ার বার্টলেট।

বাংলাদেশ দলের হয়ে ৩টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। ২ উইকেট নেন তানভির ইসলাম।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই ইনিংসের দ্বিতীয় বলে ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দলের হাল ধরেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে তারা ৯৩ বলে ৮৬ রানের জুটি গড়েন। দলীয় ৮৬ রানে আউট হয়ে ফেরেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সৌম্য সরকার। তিনি ৪৭ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪২ রান করে আউট হন।

সৌম্য আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন লিটন দাস। তার সঙ্গে জুটি গড়ার আগেই আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। তিনি দলীয় ৯৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন। তার আগে ৫৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে করেন ৪২ রান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম