কোয়ার্টারে সুইজারল্যান্ডকে পেল আর্জেন্টিনা, কবে কখন সে ম্যাচ?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:০২ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ৩-২ গোলের এই জয়ে আকাশি-সাদারা চলে গেছে শেষ আটে।
শেষ আটে রাউন্ডে আর্জেন্টিনার সামনে আসছে সুইজারল্যান্ড। তারা আজ কলম্বিয়াকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়েছে ৪-৩ গোলে।
শেষ আটের ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে। বাংলাদেশের সমর্থকদের জন্য সুখবর আছে সেই ম্যাচে। সকাল বেলা দেখা যাবে এই হাইভোল্টেজ ম্যাচ।
এই দ্বৈরথ মাঠে গড়াবে আগামী রোববার। ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে আর্জেন্টিনার শেষ আটের এই লড়াই।
