Logo
Logo
×
   

খেলা

আরও এক সেমিফাইনাল, আবারও আলো কেড়ে নিলেন মেসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৪ এএম

আরও এক সেমিফাইনাল, আবারও আলো কেড়ে নিলেন মেসি

সংগৃহীত

১২ বছরের এদিক ওদিকে তৃতীয়, আর টানা দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের ফাইনালে চলে গেছে আর্জেন্টিনা। আগের দুই ফাইনালের মতো এবারও বিশ্বকাপের সেমিফাইনালে আলো ছড়ালেন লিওনেল মেসি।

২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার কাঁধে ছিল ২৪ বছরে কখনো বিশ্বকাপের ফাইনালে খেলতে না পারার বোঝা। সেই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে গোল পাননি বটে, মেসি খেলেছিলেন বেশ ভালো। টাইব্রেকারে আর্জেন্টিনার হয়ে প্রথম পেনাল্টি নিয়েছিলেন। শান্ত মাথায় সেই শট জালে জড়িয়েছিলেন তিনি। এরপর ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। সেবার অবশ্য ভাগ্য সুপ্রসন্ন হয়নি, হারতে হয়েছে ফাইনালে জার্মানির কাছে।

আট বছর পর, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে মেসি আলো ছড়িয়েছেন মধ্যগগনে থাকা সূর্যের মতো। সেই ম্যাচে একটি গোল করেছিলেন পেনাল্টি থেকে, আর একটি অ্যাসিস্ট করেছিলেন, বিশ্বকাপের সবচেয়ে দামি ডিফেন্ডার ইয়োসকো গেভার্দিওলকে নাকানি চুবানি খাইয়ে শেষে হুলিয়ান আলভারেজকে দিয়ে করিয়েছিলেন গোল। সেবার ফাইনালে তো বটেই, বিশ্বকাপের শিরোপাতেও চুমু এঁকেছিলেন মেসি। 

এবার ২০২৬ সালের সেমিফাইনালেও একই দৃশ্য দেখা গেল। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে আবারও নিজেকে প্রমাণ করলেন মেসি। ম্যাচে ০-১ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। সেখান থেকে দলকে ফেরালেন তিনিই। সতীর্থদের জন্য দুটি গোল তৈরি করে দিলেন মেসি। 

শর্ট কর্নার থেকে বল নিয়ে বক্সের কাছে আসছিলেন মেসি। বক্সের বাইরে থাকা এনজো ফার্নান্দেজকে বলটা বাড়ান তিনি। পুরো ইংলিশ রক্ষণ মনে করেছিল মেসিই ফিরতি বলটা পাবেন, কিন্তু তা হয়নি। এনজো ফার্নান্দেজ ঠাণ্ডা মাথায় বলটা জড়ালেন ইংলিশদের জালে। ম্যাচের ৮৬ মিনিটে ১-১ গোলে সমতা ফেরায় আর্জেন্টিনা।

এর ৭ মিনিট পর আবারও মেসি। বক্সের ডান পাশ থেকে তার ক্রসে মাথা ছুঁইয়ে ইংলিশদের জালে বল জড়ান লাউতারো মার্তিনেজ। মেসি করেন জোড়া অ্যাসিস্ট, দলকে তোলেন ফাইনালে, টানা দ্বিতীয় আর ১২ বছরে চতুর্থ বারের মতো। এরপর তিনি বনে যান ম্যাচসেরাও, যদিও সেসবের অর্থ তার কাছে সামান্যই, দল যে জিতে গেছে!

বড় খেলোয়াড়রা এমনই হন। তারা ঠিক সময়ে জ্বলে ওঠেন। যখন সবচেয়ে বেশি দরকার হয়, তখনই তারা নিজেদের সেরাটা দেন, আজ যেমনটা মেসি দিলেন!

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .