Logo
Logo
×
   

খেলা

সেই ছোটবেলা থেকে এই গোলের স্বপ্ন দেখেছি: লাউতারো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৯ এএম

সেই ছোটবেলা থেকে এই গোলের স্বপ্ন দেখেছি: লাউতারো

সংগৃহীত

আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের আবেগঘন এক জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বকাপ ফাইনালের টিকিট পেয়েছে তারা। 

এই ম্যাচ দলের কাছে ছিল বিশেষ কিছু। জয়ের পর মাঠে গান আর আনন্দের পাশাপাশি দেখা গেছে কান্নাও। সবচেয়ে বেশি আবেগে ভেসেছিলেন লাউতারো মার্তিনেজ। 

জয়সূচক ২-১ গোলটি তিনিই করেছিলেন। ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসের ক্যামেরার সামনে কান্নাভেজা গলায় কথা বলেছেন তিনি। তিনি স্বীকার করেছেন, এই গোলের স্বপ্ন তিনি দেখতেন।

কাঁপা কাঁপা কণ্ঠে লাউতারো বলেন, ‘জানি না, সত্যিই... এটা অনেক বড় কিছু... বাবা যখন প্রথমবার আমাকে বুট কিনে দিয়েছিলেন, তখন থেকেই আমি এই গোলের স্বপ্ন দেখতাম।’ 

এই গোলটা বাবার পাশাপাশি তার মায়ের কথাও মনে করিয়ে দিয়েছে তাকে। তিনি বলেন, ‘আমার মায়ের জন্য (কান্না এসেছিল চোখে), যেদিন থেকে আমি রেসিংয়ে গিয়েছি, সেদিন থেকে তিনি কখনও আমার বিছানা গোছানো বন্ধ করেননি। এটা একটা গোল বা একটা ফাইনালের চেয়েও বেশি মূল্যবান।’

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে গোল করেছিলেন এই ফরোয়ার্ড। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। তিনি বলেন, ‘আমার দুই সন্তান আছে। তারা আসার পর থেকে আমার জীবন বদলে গেছে। আমি এখন একজন পরিণত মানুষ, আর জীবনটা উপভোগ করছি।’

বাহিয়ার এই খেলোয়াড়ের কাছে এই বিশ্বকাপ সাধারণ কোনো টুর্নামেন্ট নয়। কাতার থেকে শিরোপা নিয়ে ফিরলেও সেবার একটি গোলও করতে পারেননি তিনি। তাই এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন তিনি। তিনি বলেন, ‘আমি এটা স্বপ্নে দেখেছিলাম, সত্যি বলছি। আমি আলেক্সিসকে (মাক আলিস্টার) বলেছিলাম, আমি গোল করব। ফাকুকে (মেদিনা) বলেছিলাম, আমি মাঠে নেমে জিতিয়ে দেব।’


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .