Logo
Logo
×
   

খেলা

বৃষ্টিতে স্বপ্ন ভঙ্গ আয়ারল্যান্ডের!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম

বৃষ্টিতে স্বপ্ন ভঙ্গ আয়ারল্যান্ডের!

বৃষ্টির কারণে স্বপ্ন ভঙ্গ হয়ে গেলো আয়ারল্যান্ড ক্রিকেট দলের। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় স্বপ্ন ভঙ্গ হয়ে গেলো আইরিশদের। বুধবার ব্র্যাডিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি।

আয়ারল্যান্ড সফরে রয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। এই সফরে ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে আফগানরা। এই সিরিজটি আয়ারল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে আফগানদের ৫-০ ব্যবধানে হারাতে পারলে এবং অক্টোবরে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ২-০ ব্যবধানে হারলে র‍্যাংকিংয়ে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে পেছনে ফেলে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি মূল পর্বে জায়গা করে নিতে পারত আইরিশরা।

এখন আয়ারল্যান্ডকে প্লে-অফ বা কোয়ালিফায়ার  টুর্নামেন্ট খেলে মূল পর্বে যাওয়া করে নিতে হবে। আয়ারল্যান্ড ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল। সেবার কোয়ালিফায়ারের ‘সুপার সিক্স’ পর্যায় থেকেই তারা বাদ পড়েছিল।

আয়ারল্যান্ডকে এখন ১০ দলের কোয়ালিফায়ার টুর্নামেন্টে অংশ নিতে হবে। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলটি সরাসরি বিশ্বকাপের মূল গ্রুপে জায়গা করে নেবে। অন্যদিকে কোয়ালিফায়ারে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হওয়া দলগুলো ‘সুপার সিরিজ’ নামে বিশ্বকাপের প্রথম রাউন্ডে লড়াই করবে। এই সুপার সিরিজের শীর্ষ দলটি মূল ১২ দলের পর্বে পৌঁছাবে।

১০ দলের কোয়ালিফায়ার টুর্নামেন্টটিতে অংশ নেবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর অনুযায়ী ওয়ানডে র‍্যাংকিংয়ের নিচের সারির দুটি পূর্ণ সদস্য দেশ (আয়োজক দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া); ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ থেকে শীর্ষ ৪টি দল এবং বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফ থেকে আসা শীর্ষ ৪টি দল।

এই প্লে-অফ টুর্নামেন্টে মুখোমুখি হবে সিডব্লিউসি লিগ ২-এর পয়েন্ট টেবিলের নিচের ৪টি দল এবং চ্যালেঞ্জ লিগ (যা মূলত ক্রিকেটের তৃতীয় বিভাগ) থেকে আসা ৪টি দল। প্লে-অফ টুর্নামেন্টের ফরম্যাট এখনও নির্ধারিত হয়নি, তবে ৮ দলের এই লড়াই থেকে শীর্ষ ৪টি দল বিশ্বকাপ কোয়ালিফায়ারে উন্নীত হবে।

চ্যালেঞ্জ লিগে মোট ১২টি দল দুটি পুলে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি দল এই চক্র জুড়ে তিনটি রউন্ড-রবিন টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতি পুলের শীর্ষ দুটি দল যাবে বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .