Logo
Logo
×

খেলা

বাবর আজমকে নিয়ে সমালোচনা, পাশে দাঁড়ালেন হাসান আলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পিএম

বাবর আজমকে নিয়ে সমালোচনা, পাশে দাঁড়ালেন হাসান আলি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান দশম আসরে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না করাচি কিংসের অধিনায়ক বাবর আজম। তার সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণ ঘরে বাইরে সমালোচনা হচ্ছে। বাবর আজমের এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ালেন জাতীয় দলে বাবরের সতীর্থ ও করাচি কিংসের সহঅধিনায়ক পেস বোলার হাসান আলী।

গতকাল মঙ্গলবার  করাচিতে লাহোর কালান্দার্সের মুখোমুখি হয় করাচি কিংস। এদিন ফখর জামান ও ড্যারেল মিচেলের ব্যাটিং তাণ্ডবে ৬ উইকেট হারিয়ে ২০১ রান করে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স। টার্গেট তাড়া করতে নেমে শাহিন আফ্রিদির গতি আর বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের ঘুর্ণিতে বিভ্রান্ত হয়ে ১৯.১ ওভারে ১৩৬ রানেই অলআউট হয় করাচি কিংস। ৬৫ রানের জয়ে ৩টি করে উইকেট নেন আফ্রিদি ও রিশাদ। 

সেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে করাচির সহঅধিনায়ক হাসান আলি বলেন, বাবর আজম ফর্মে না থাকায় অনেকেই অনেক কথা বলছেন। আমি আগেও বলেছি, এখনও বলছি-বাবর আজম আমাদের দলের এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। আমার বিশ্বাস ধৈর্য ধরুন

তিনি আরও বলেছেন, উন্নতির জন্য সমালোচনা ঠিক আছে, কিন্তু যখন পরিবারকে লক্ষ্যবস্তু করা হয়, তখন সকলের উপর প্রভাব পরে। আমি বুঝতে পারি যে জনসাধারণের ব্যক্তিত্ব হিসেবে আমরা সবসময় নজরদারির মধ্যে থাকি। আমাদের কাজ হল পারফরম্যান্সের মাধ্যমে প্রতিক্রিয়া জানানো। 

বাবর আজম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম