Logo
Logo
×

খেলা

কিংস অ্যারেনা অনিরাপদ, ফিফায় নালিশের হুমকি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৯:৫৬ এএম

কিংস অ্যারেনা অনিরাপদ, ফিফায় নালিশের হুমকি

ভেন্যুটি নিয়ে আগেই উষ্মা প্রকাশ করে রেখেছিল মোহামেডান। এবার বাংলাদেশ ফুটবলের আরেক ঐতিহ্যবাহী দল আবাহনীও কিংস অ্যারেনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে চিঠি দিল বাফুফেকে।

কিংস অ্যারেনায় নিরাপদ নয় উল্লেখ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছিল মোহামেডান। কিংসের দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণের জন্য এই ভেন্যুতে না খেলার কথাও জানিয়েছিল সাদা-কালোরা। তাদের কথা আমলে নেননি বাফুফের কর্তারা। 

অতিথি দলের জন্য অনিরাপদ এই ভেন্যু নিয়ে বাফুফে আবারও চিঠি পেয়েছে। তবে অতীত অভিজ্ঞতা থেকে আবাহনী সমর্থক গোষ্ঠী শুধু চিঠি দিয়েই ক্ষান্ত হয়নি। ওই চিঠিতে দিয়েছে ফিফার দ্বারস্থ হওয়ার হুমকিও।

বৃহস্পতিবার বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে লেখা চিঠিতে কিংসের সমর্থকদের শাস্তি চেয়েছেন আবাহনী সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাহের আহমেদ। অন্যথায় ফিফায় নালিশ করার হুমকি দেন তিনি। 

চিঠিতে উল্লেখ করা হয়, ‘গত ২ মে কিংস অ্যারেনায় প্রিমিয়ার লিগে স্বাগতিকদের বিপক্ষে খেলার পর আবাহনীর খেলোয়াড়, কোচ, ম্যানেজার, কর্মকর্তা ও সমর্থকদের আক্রমণ করেছে স্থানীয় সমর্থকরা। গ্যালারি থেকে আবাহনী টেন্টে পানির বোতল, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।’ 

‘স্টেডিয়ামে উপস্থিত বাফুফের সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান এবং বাফুফের অন্য সদস্যরা উপস্থিত থাকলেও নীরব থাকেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু বিচার করা না হলে ফিফার দ্বারস্থ হতে বাধ্য হব আমরা।’

কিংস বাফুফে আবাহনী ফিফা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম