|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা আবাহনীর কোচ হিসাবে প্রথম মৌসুমে খুব একটা খারাপ করেননি মারুফুল হক। ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগের রানার্সআপ আবাহনী স্থানীয় খেলোয়াড়দের নিয়ে শুরু থেকে দারুণ লড়াই করেছে। এবারও নতুন মৌসুমে এএফসি প্রো-লাইসেন্সধারী কোচের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এএফসি কাপসহ ঘরোয়া ফুটবলে আকাশি নীল- হলুদদের ডাগআউটে দেখা যাবে দেশের অন্যতম সেরা এই কোচকে। আবাহনী এএফসি কাপে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে। ১২ আগস্ট এই প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। শিগগিরই অনুশীলন শুরু হওয়ার কথা।
এদিকে টানা দ্বিতীয় মৌসুমে আবাহনীর দায়িত্ব পেয়ে খুশি মারুফুল। তার কথা, ‘আমাকে নতুন মৌসুমেও থাকতে বলা হয়েছে। আমি সম্মতি দিয়েছি। কয়েকদিনের মধ্যে দলের প্রস্তুতি শুরু হবে। প্রথমেই এএফসি কাপ। কিরগিজস্তান দলটি ভালো। তাদের দলে ইউক্রেনের নয়জন খেলোয়াড় রয়েছে। আমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে। আশা করছি, নিজেদের মাঠে ইতিবাচক কিছু হবে।’
